আমাদের ছোটবেলায় দল বেধে পিকনিক যাওয়ার কোন রেওয়াজ ছিলনা। কারন মফঃস্বল ততদিনে এই শহুরে আদবকায়দা শিখে উঠতে পারেনি। ভ্যাকেশন বলতেও আমাদের কিছু ছিলনা। ঘুরতে যা ওয়া বলতে বুঝতাম প্রতি পাঁচ বছর অন্তর পুরীর সমুদ্র সৈকত। আমাদের গ্রীষ্মের ছুটি কাটত নন্টে ফন্টে, টেনিদা, ফেলুদা এদের সাথে। অ্যাস্টেরিক্স বা টিনটিন আমাদের দরজায় কড়া না ড় ত না। আমাদের কোন আলাদা দেশের বাড়ি ছিলনা, আমাদের ঘুরতে যাওয়ার কোন জায়গা ছিলনা আলাদা করে। তাই ছুটি কাটানোর ব্যাপারটা রপ্ত হয় অনেক পরে এসে। যখন ক্লান্তি হানা দেয় তখন মনে হয় পালিয়ে যাই কোথাও। এই পালিয়ে যাওয়ার প্রসঙ্গে এসে বলি যে বাঙালির ছুটি কাটানোর প্রবণতা বিশাল। আসলে ছুটি কাটানো নিত্য জীবন থেকে কিছুটা রেহাই পাওয়ার আশ্বাস। একটু জল বাতাস পেয়ে নিত্যকার ক্লান্তি কাটিয়ে ফিরিয়ে আসা। এই ছুটি কাটানোর অন্যতম প্রধান স্থান একসময় ছিল পশ্চিম। সিমুলতলা, মধুপুর, পালামৌ এবং ম্যাক্লাক্সিগঞ্জ। শেষের নামটা পড়লেই বোঝা যায় একটা বিদেশী ফিলিং আছে। ১৯৩২ সালে যখন আরনেস্ট টিমোথি ম্যাক্লাক্সি ২০ টা পরিবার নিয়ে বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত এই ম্যাক্লক্সিগঞ্জ বানালেন, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একেব...