'আসুরন' শব্দটির অর্থ অসুর বা রাক্ষস। পোমানি রচিত 'ভেক্কাই' উপন্যাস অবলম্বনে পরিচালক ভেটরিমারান পরিচালিত ছবি 'আসুরান'। ছবির গল্প দুটি সময়ের। একটি সময় ষাটের দশক আর অন্যটি আশির দশক। যদিও সময়ের প্রেক্ষাপট বোঝানোর দায় থেকে পরিচালক নিজেকে নিষ্কৃতি দিয়েছেন। স্বাধীনতা উত্তর ভারতে অস্পৃশ্যতা তখনো স্বমহিমায় বিরাজ করছে। জাতের নিরিখে ভেদাভেদ সমাজে খুব স্পষ্ট। যদিও বোঝা যায় সরকার থেকে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির স্বার্থে নানান পরিকল্পনা করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় স্কুলের দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। সরকার বিশ্বাস করতে শুরু করেছে যে শিক্ষাই সমাজের সমস্ত ভেদাভেদ দূর করতে পারে। সমাজের সকল অংশের মানুষ তাদের সন্তানদের সেখানে পড়তে পাঠাচ্ছে। জাতি বর্ণ নির্বিশেষে সেখানে তারা পড়ছে। কিন্তু বাইরের পৃথিবী তখনো জাতিপ্রথার গুমোট হাওয়ায় জর্জরিত। সেই গুমোটভাব এখনো কাটেনি। সমাজ সংস্কার হচ্ছে। এর পরবর্তী অংশ অর্থাৎ আশির দশকে এসে আমরা দেখতে পাই যে ভূমি সংস্কার হয়ে গেছে। জমির পাট্টা শুধুমাত্র জমিদার হাতে আর নেই। নিম্নবর্গীয়, নিচুজাতের মানুষদের হাতেও তাদের জমির পাট্টা আছে। নেই শুধু স...