সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

#goechala #trekking #hiking #sikkim #travelog #bengaliwriting #bengali #bangla #article #vromon লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গোচেলাঃ গিরিপথের হাতছানি। পর্ব ১।

একটা জার্নি শুরু হয় একরাশ আশা নিয়ে আর শেষ হয় অনেক কিছু পাওয়া দিয়ে। আমাদের ক্ষেত্রেও এর কোন বিরূপ হয়নি। গত পুজোয় গ্যাংটক থেকে ফিরে আসার পরই আমরা ঠিক করে নিয়েছিলাম ট্রেকিংএ যাব। এর আগে ট্রেকিংএর বিশেষ কোন অভিজ্ঞতা ছিলনা। বছর দেড়েক আগে প্রথম ট্রেকিং সান্দাকফু। সেই প্রথম অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া। কিন্তু ফিরে আসার পরই পাহাড় এক অদ্ভুত মায়ায় আকর্ষণ করেছিল আমায়। বিশেষ করে সারাটা দিন পাহাড়ের গা ঘেঁষে  হেটে এসে একসময় তার চূড়ায় পৌঁছানো। সামনে বিস্তীর্ণ বরফাবৃত পর্বতমালা, নিচে জমাট হয়ে থাকা মেঘ, সূর্যের আলোর রামধনু রঙে চারিদিকে ছড়িয়ে যাওয়া এক অদ্ভুত মায়ায় আমাকে বেঁধে নিয়েছিল। যে মায়ার ডোর আবার আমায় পাহাড়ের অভিমুখে যেতে আহ্বান জানাল। আর এবারের গন্তব্য গোচেলা।  গোচেলা আদতে একটি পাস। ‘লা’ শব্দের ইংরাজি অর্থ পাস অর্থাৎ গিরিপথ। পশ্চিম সিকিম থেকে উত্তর সিকিমে যাওয়ার একটি পাস বা রাস্তা। দুর্গম পথের কারনে সাধারণত চলাচলের জন্য এটা ব্যবহৃত হয়না। এটি একটি ট্রেকিংপয়েন্ট। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এটা একটা অন্যতম প্রধান ডেসটিনেশন। এখানে আসার উপযুক্ত সময় হল এপ্রিল-মে এবং অক্টোবর-ন...