সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আর কি বা না পারার আছে আমার

আমি হেঁটে যেতে পারি শত ক্রোশ পথ, আমি কাটাতে পারি অনাহারে দিবারাত, আমি বাঁধতে পারি ছোট কুঁড়ে ঘর- আমি রাধতে পারি আলুসেদ্ধ ভাত। আমি এনে দিতে পারি রঙিন প্রজাপতি, আমি চেয়ে চেয়ে দেখতে পারি জ্যোৎস্না রাত শুধু তুমি সঙ্গে থাকো যদি। সারা ঘর জুড়ে ভালোবাসার ছবি আঁকো যদি, যদি মেখে খাওয়াও আমায় আলুসেদ্ধ ভাত, যদি খেলা কর প্রজাপতির সাথে, তাহলে আমি এ সব পারি, আর কি বা না পারার আছে আমার?   আবার আমি চলে যেতে পারি শত ক্রোশ পথ, আমি কাটাতে পারি সারাজীবন অনাহারে দিবারাত। আমি বেঁধে দিতে পারি ওদের ছোট কুঁড়ে ঘর আমি রেঁধে খাওয়াতে পারি ওদের আলুসেদ্ধ ভাত। ঐ যে ওরা যারা ভালোবাসে একে ওপরকে- ঐ যে ওরা যারা থাকে আমার কবিতার মাঝে।   শুধু তুমি একবার বল চলে যাও, এখুনি বিদেয় হও, দুশ্চিন্তা মুক্ত কর আমায়। দেখ আমি চলে যেতে পারি, আমি সব কথা শুনতে পারি তোমার। আমি এ সবই পারি, আর কি বা না পারার আছে আমার।