সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

#article #bengaliarticle #bangla #tea #indiantea #historyoftea #british #চা #দার্জিলিংচা #বাংলা #চায়েরইতিহাস #tea লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চায়ে পে চর্চা

  সতেরো শতকের জার্মান অ্যাডভেঞ্চারার জোহান আলব্রেখট ডি ম্যান্ডেলস্লো ইরান ও ভারতে ভ্রমণ করার পর যখন ১৬৬২ সালে সেই ভ্রমণ বৃত্তান্ত লেখেন সেখানে প্রথম ভারতবর্ষে চা পানের কথা তিনি লিখেছিলেন। তিনি উল্লেখ করেন, সেই সময় ভারতে চা-কে আধা-ঔষধি হিসেবে পান করা হত। ১৬৮৯ সালে ওভিংটন লেখেন,  সুরাটের ব্যবসায়ীরা চিনি ছাড়াই চা পান করতেন, অথবা অল্প পরিমাণে সংরক্ষিত লেবু মিশিয়ে পান করতেন। কিছু মশলা যুক্ত চা মাথাব্যথা এবং খিঁচুনিকে নিবারণ করার জন্য পান করা হত। এই ধরনের ব্যবহারের জন্য চা পাতা সম্ভবত চীন থেকে এসেছিল। ভারতে চা চাষ প্রবর্তনের পরীক্ষা-নিরীক্ষা করার সময়, ব্রিটিশ ঔপনিবেশিকরা লক্ষ্য করেছিলেন যে আসামেও মোটা পাতাযুক্ত চা গাছ জন্মায় এবং ভারতের অনান্য অঞ্চলে এগুলি যখন রোপণ করা হয় এগুলি খুব ভাল সাড়া দেয়। এই একই চা গাছ দীর্ঘকাল ধরে অসমের সিংফোস উপজাতির দ্বারা চাষ করা হত এবং উপজাতীয় শাসক নিংরুলা দ্বারা চা সরবরাহ করা হত। অতীতে চায়ের অসমীয়া এবং চীনের প্রজাতিগুলিকে সম্পর্কে আলাদা প্রজাতি হিসাবে বিবেচনা করা হত। তবে এখন উদ্ভিদবিজ্ঞানীরা উভয়কেই একই প্রজাতি, ক্যামেলিয়া সিনেনসিস হিসাবে শ্রেণীবদ...