ওপারেতে বৃষ্টি এল ঝাপসা গাছাপালা, এপারেতে মেঘের মাথায় একশো মানিকজ্বালা। বাদলা হাওয়া মনে পরে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর-টুপুর নদে এল বান। বৃষ্টির কিছু নিয়ম আছে, সে যখন তখন ঝড়ে পড়ে না। ইচ্ছে হলেও না। অনেকটা ঠিক আমাদের মতন, আমরা যেমন চাইলেও কাঁদতে পারি না সবসময়। কান্নার কথা লিখতে গিয়ে মনে পড়ল ক্লাস এইটে এই বৃষ্টির দিনেই একদিন খুব কেঁদেছিলাম। বিকেলে ...