স্টিভেন সোদারবার্গের ‘কন্টেজন্’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। আজকে দুনিয়া জুড়ে চলা করোনা অতিমারির প্রকোপে আমরা যখন সকলে ঘরে লকডাউন হয়ে দিন কাটাচ্ছি, তখন এই ছবিটির কথা আমাদের অন্দরমহলে ইতিমধ্যেই পৌছে গিয়েছে। করোনা ভাইরাসের আবির্ভাব ও তার বিস্তারের সাথে এক অদ্ভুত মিল আছে এই ছবিটির। কিন্তু এই সাদৃশ্য সম্পূর্ণই কাকতালীয়। এই পরিসর উক্ত ছবিটির আলোচনা করার জন্য নয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আশিখ আবু পরিচালিত ‘ভাইরাস’ ছবিটির সাথে সোদারবার্গের ছবির কাঠামোগত, জঁরগত এবং গল্পের নির্মাণগত কিছু সাদৃশ্য পাওয়া যায়। কিন্তু তা শুধুই সিনেমার ভাষা কেন্দ্রিক। ‘ভাইরাস’ আমাদের সামনে এমন একটা থ্রিলার ড্রামা পরিবেশন করে যা শুধুমাত্র গল্পের রুটের মধ্যেই আটকে থাকেনি। থ্রিলার ছবির ক্ষেত্রে মূলত গোটা ছবির ভরকেন্দ্র থাকে সন্দেহভাজনের ওপরই। মুহসিন পারারি সারফু ও সুহাস দ্বারা রচিত চিত্রনাট্য এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সন্দেহভাজনের ওপরই ফোকাস করে থাকেনি, চরিত্র থেকে চরিত্রের অন্তরে প্রবেশ করে এক বিশাল পৃথিবীর সামনে এনে আমাদের দাঁড় করায় যার পরতে পরতে জড়িয়ে আছে অনেক কাহিনী ও চরিত্রের দর্শন। ২০১৮ সালে কেরালাতে নিপাহ ভাইরা...