সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একটা নিরাপদ মৃত্যু

আমারও বেশ একটা মৃত্যু হবে, বেশ কঠিন একটা মৃত্যু। তাতে কষ্টের বোঝা কিছু নামবে, হাত পা অসাড় হবে, চিন্তাশক্তি কমবে, ভাবনারা আর আঁকরে ধরবে না। খুব কষ্টের নাহলেও, নিরাপদ নয়, এমন একটা মৃত্যু। যেমন ভাবে গভীর ক্ষতস্থানে কেউ, বিষ ঢেলে দেয়, ঠিক সেইরকম একটা মৃত্যু। হোক এইরকমই কিছু একটা হোক, একটা নিরাপদ মৃত্যুই না হয়। যে মৃত্যুর জন্য কারোর আফসোস থাকবে না। শুধু কিছু মানুষের স্মৃতিতে, বেঁচে থাকব আমি। বলো, তুমিও রাখবে তো মনে আমায়? 

প্ল্যাটফর্ম

কিছুটা আস্কারা পেয়ে শব্দেরা ছোটে, গভীর কোন ক্ষতের দিকে। একপ্রকার হতাশায় হুইসেল দেয়, লাস্ট লোকাল। প্ল্যাটফর্মে তখন গড়াগড়ি খায় ভোরের কাগজেরা। চিৎ উল্টে থাকে পাগলা ভবা, দূরের বেঞ্চিতে বসে কে যেন হিসেব মেলায়। আমি তখন এসবের থেকে অনেক দুরে, শেষের বেঞ্চিতে বসে, এসব হাবিজাবি ভাবছি। হঠাৎ দেখি ওরা সকলে আমায় ঘিরে আছে, জিজ্ঞেস করে, "বাড়ি যাবি না"? "যাব, আরও কিছু অপেক্ষার পর, যখন সারা শরীর জুড়ে শীত নেমে আসবে"। ওরা সকলে একে একে আমায় জড়িয়ে ধরে, আর তারপর, আমি বাড়ি ফিরে আসি।