সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মুক্তমনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অভিজিৎ রায় কে লেখা একটা চিঠি।

অভিজিৎ বাবু, মৃত্যু সবসময়ই আমাকে দুর্বল করে দেয়। সেটা প্রতিটা সহানুভূতিশীল মানুষেরই হওয়া উচিত বলে আমার ধারণা। কিন্তু প্রশ্ন ওঠে সহানুভূতি কি পরিবর্তন আনতে পারে? পারে কি সেইসব মৃত মানুষদের কাছের মানুষের দুঃখকে দূরে সরিয়ে রাখতে? পারে কি অন্যায়ের বিরুদ্ধে গণজাগরণের আওয়াজ তুলতে? হয়ত পারে আর পারে বলেই গত ২৬শে ফেব্রুয়ারি রাতে আপনার অর্থাৎ সাহিত্যিক অভিজিৎ রায়ের মৃত্যুর পর বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে প্রতিবাদের আওয়াজ উঠেছে। আপনাকে সর্বসমক্ষে হত্যা করার অপরাধে হত্যাকারীকে কঠোরতম সাজা দেওয়ার দাবী উঠেছে। বলা বাহুল্য ন্যায্য দাবী। কিন্তু এসবের মাঝে আমার ভুমিকা কি? আমি অভিজিৎ রায়বাবু কে চিনতাম না। তার মৃত্যুর খবর পেয়ে আমি তাঁকে চিনি। তখন আপনার ফেসবুক পেজ এ যাই এদিক ওদিক ওলটাই পাল্টাই। আপনার সম্বন্ধে জানা শুরু হয়। পরিচয় হয় আপনার নিজের ব্লগ ‘মুক্তমনা’ এর সাথে। আপনার বেশ কিছু বইয়ের কভার ফটো দেখি কয়েকটার ভুমিকা পড়ার সুযোগ হয়। ব্যাস এইটুকুই এর বেশি আমি আর কিছুই আপনার সম্বন্ধে জানি না। এইসব জানতে জানতেই ভোর হয়ে এসেছিল। আমায় শুতে হত। ঘুম হয়ত পাইনি তখনও, কিন্তু ক্লান্ত ছিলাম। ক্লান্তিটা কাটান...