সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

piku লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পিকুঃ বাঙালি না হয়ে অন্য কিছু হলে ভালো হত।

      পিকু নিয়ে বাড়বাড়ন্তের শেষ নেই। ঠিক যেমন দুদিন আগে ‘ওপেন টি বায়স্কোপ’ নিয়ে ছিল। এই বাড়বাড়ন্তের অন্যতম কারন হল ‘নস্টালজিয়া’। দুটি ছবিই বাঙালির নস্টালজিয়ার অন্যতম উদাহরন। আর সেই উদাহরন দিচ্ছেন দুইক্ষেত্রেই একজন। সুজিত সরকার। প্রথম ক্ষেত্রে পরিচালক এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রযোজক। পিকু বাঙালির অন্দরমহলের কথা বলে। এক বৃদ্ধ বাবা আর তার অবিবাহিত মেয়ের গল্প। যেখানে মেয়ে লিবারেল এবং স্বয়ংভর। লিবারেল এর পরিমাপ করা হয় এটা বুঝিয়ে যে মেয়ে নিজের প্রয়োজনমত শারীরিক চাহিদা অনুযায়ী যৌন সম্পর্কে লিপ্ত হয়। সে আধুনিক, তার কাছে যৌনতার আধুনিক সংজ্ঞা শারীরিক চাহিদা ছাড়া আর কিছুই নয়। কিন্তু ছবির শুরু থেকে যে জাতিকে তুলে  ধরার একটা প্রচেষ্টা করা হয়েছে এবং বারবার বিভিন্ন উপায়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনি আদ্যন্ত একটা বাংলা ছবি দেখতে বসেছেন শুধুমাত্র ছবির ভাষাটা হিন্দি, সেই ছবিতে রিটায়ার্ড সরকারি কর্মচারী ( অফিসের যে ঠিকানা ‘বাবা’ কে ‘মেয়ে’ বলেছিল তা থেকে অনুমেয়) বাবার কাছে মেয়ের এই আধুনিকতা গোপন থাকে না এবং এতে বাবার সম্মতিও থাকে এবং তিনি অন্য লোককে বলে বেরাতেও পিছপা হননা...