সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

#jallikattu #malayalamcinema #lijojosepallisary #experimentalcinema #2019cinema #filmreviw #bengali লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জাল্লিকাট্টুঃ পুরুষত্বের চরিত্রায়ন।।

মানবজাতির একটি দীর্ঘ ইতিহাস আমরা বয়ে নিয়ে চলেছি। ফলত আমরা আমাদের পরিবর্তনের কথা স্পষ্ট জানি । আমরা জানি আমরা কী ছিলাম আর কী হয়েছি। ইতিহাস সাক্ষ্য আছে তার। কিন্তু আমরা কোনদিকে এগিয়ে চলেছি? আমাদের ভবিষ্যৎ কিসের অপেক্ষায় আছে? তার উত্তর আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে লুকিয়ে আছে। যে সমাজ এখনও নারী পুরুষের সমানাধিকারকে প্রাধান্য দিতে গিয়ে যখন বারবার টক্সিক মাস্কুলানিটি বা পুরুষতন্ত্রের বিষের আক্রোশে পড়ছে, সেই অবস্থানে আমাদের সকলের বিশেষ করে পুরুষ জাতির অবস্থান নিজেদের মধ্যে কোথায়? তাদের চিন্তাধারার বিবর্তনের ইতিহাস কীভাবে বহন করে চলেছে সময়? ভেবে দেখা হয়নি কখনও। ভাবলে পরে আঘাত লাগতে পারে আমাদের নিজেদের অন্তরে। আমরা ভাবিনা তাই। কিন্তু গোটা সমাজের ওপর পুরুষজাতির দৃষ্টিভঙ্গি কেমন? তাদের নিজেদের সম্বন্ধেও তাদের ভাবনা কী? এইসব প্রশ্নের আক্রোশে একটা জাতিকে কখনো পড়তে হয়নি। নির্বিধায় শতকের পর শতক তারা তাদের আধিপত্য বিস্তার করে গেছে। নারীকে করেছে বন্দী, ও পরিণত করেছে যাতনার বস্তু হিসেবে। এই পৃথিবীর সম্পদকে,প্রাণীকে তারা নির্বিধায় নিজের প্রয়োজনে ধ্বংস ও হত্যা করেছে। টক্সিক মাস্কুলানিটি নিজেকে উন্নত প্...