সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যে মিছিলে আমি হেঁটে চলেছি

তোমার মুখ মনে পড়ে, চারিপাশের মানুষের অস্পষ্ট মিছিলে, স্লোগানে, কিংবা এগিয়ে যাওয়া কোন ভিখিরির থলি দেখে। চিৎকার, উন্মাদ হাসি, পেয়ে বসা আদিখ্যেতাকে ছাপিয়ে যায় তোমার উজ্জ্বল মুখ। যে মুখ দেখতে চেয়েছিল, এক বিপ্লবী সকালের ভোর। অগাধ, অতল গভীর সমুদ্রও চুপ করে গিয়েছিল, যখন হৃদয়ে হৃদয়ে কিংবা চেতনায় নবপ্রজন্মের জন্ম হয়েছিল। শহরের কুয়াশারা সাজিয়ে দিয়েছিল চিতার কাঠ। নবপ্রজন্ম সাক্ষী ছিল- ডেসডিমোনা-ওথেলোর মৃত্যুর। আমি রিক্ততা হারিয়ে, সেই কুয়াশায় চিতার আগুনে স্পষ্ট দেখেছিলাম তোমার মুখ। জানিনা আমার মতও তুমিও হাঁটতে চেয়েছিলে কিনা, সেই মৃত্যু মিছিলে।