সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

#entertainment #moviereviw #tamilcinema #bengalimoviereviw #bengali #contentonfilm #film লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রেভেলেশনসঃ সত্যের উন্মোচন।

'Revelations' শব্দের বাংলা অর্থ 'উন্মোচন' বা 'উদঘাটন'। আমাদের প্রত্যেক মানু্ষের জীবনে রয়েছে এমন অনেক রহস্য যা সবার সামনে উন্মোচন হয় না। হয়তো কোনো এক পরিসরে কোনো এক মুহুর্তে বেরিয়ে আসে সেই সত্য। সময় স্থান কাল পাত্র উপর  নির্ভর করে সেই সত্য উন্মোচন । নবাগত পরিচালক বিজয় জয়পাল তাঁর প্রথম ছবি 'রেভেলেশনস' এর পর্দায় উন্মোচিত হয়েছে কলকাতা শহরের প্রেক্ষাপট। শহরের প্রত্যন্ত অলিগলি, রাস্তা ঘাট, নদীর ধারে অনবরত ঘুরে বেরিয়েছে ক্যামেরা। পর্দায় ফুটে উঠেছে আনকোরা অথচ পরিচিত কলকাতার এক ছবি। ভিন্ন জাতি, ভিন্ন ভাষার মানুষ যখন এই শহরে এসে উপস্থিত হন তখন আমাদের থেকেও তাঁদের জীবনে এই শহরটার একটা প্রভাব দৃঢ় হয়। জীবনের আনাচে কানাচে ঢুকে থাকে শহরের খোলনলচে।  ছবির গল্প ঘুরতে থাকে তিনটে চরিত্রের মধ্যে দিয়ে, যাঁদের জীবনে মানুষজন থাকলেও আদতে তাঁরা সম্পূর্ণ একা। আর প্রত্যেকের সঙ্গে আছে প্রত্যেকের নিজস্ব সত্য। যা কোনো এক সময়ে কোনো এক পরিসরে বেরিয়ে আসবে আমাদের সামনে । আমাদের অপেক্ষা শুধু সেই সময়টুকুর। পরিচালক একটি ইন্টারভিউতে বলেছেন যে তিনি একটি তামিল ছবির প্রেক্ষাপট কলকাতার মত শহরে সে...