সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

#পরিযায়ীশ্রমিক #করোনাভাইরাস #migrantworkersamidlockdown #lockdown2020 #coronaviruslockdown #deathofmigrantworkers #policebrutalityonmigrantworkers লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গনতন্ত্র ও লাঠিচার্জের তালিকা

লকডাউন শুরুর পর দেশ জুড়ে কবে কোথায় শ্রমিকরা প্রতিবাদে শামিল হয়েছে পর্যাপ্ত খাবার, থাকার যায়গা ও বাড়ি ফেরার দাবি নিয়ে ও সেই বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে তার একটা দিনপঞ্জী তৈরি করেছে সৌম্য চট্টোপাধ্যায় ও তার সহকর্মীরা। শ্রমিক অধিকার, মানবধিকার ও নাগরিক অধিকার রক্ষার জন্য যারা কাজ করছেন এই তথ্য তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিযায়ী শ্রমিকরাও যে এদেশের নাগরিক ও উৎপাদনশীল কাজ করার পর তারাও যে আমার আপনার মত সমস্ত সুবিধা ভোগ করার দাবিদার, এই কথা যেন আমরা কখনও নস্যাৎ না করি। এই তালিকা বলে কীভাবে তারা সেই নাগরিক অধিকার ও মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এমনকি জীবনের অধিকার, বাঁচার জন্য যে নুন্যতম সুরক্ষার প্রয়োজন সেইটুকুও তাদের দেওয়া হয়নি। ভিনরাজ্যে পরে থেকে তাদের অবস্থা জাঁতাকলের ইদুরের মত। না আছে থাকার কোন ব্যবস্থা, না আছে পর্যাপ্ত খাবার। প্রাপ্য মজুরিও তারা পায়নি এবং ঘরভাড়া থেকেও তাদের রেহাই দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সরকার থেকে তাদের বাড়ি ফিরিয়ে নেওয়ার কোন সুবন্দোবস্ত ও করা হয়নি। কী ব্যবস্থা তাদের জন্য করা হবে এবং কবে করা হবে তার কোন সদুত্...