কিছুটা আস্কারা পেয়ে শব্দেরা ছোটে,
গভীর কোন ক্ষতের দিকে।
একপ্রকার হতাশায় হুইসেল দেয়,
লাস্ট লোকাল।
প্ল্যাটফর্মে তখন গড়াগড়ি খায়
ভোরের কাগজেরা।
চিৎ উল্টে থাকে পাগলা ভবা,
দূরের বেঞ্চিতে বসে কে যেন
হিসেব মেলায়।
আমি তখন এসবের থেকে অনেক দুরে,
শেষের বেঞ্চিতে বসে,
এসব হাবিজাবি ভাবছি।
হঠাৎ দেখি ওরা সকলে আমায় ঘিরে আছে,
জিজ্ঞেস করে,
"বাড়ি যাবি না"?
"যাব, আরও কিছু অপেক্ষার পর,
যখন সারা শরীর জুড়ে শীত নেমে আসবে"।
ওরা সকলে একে একে আমায় জড়িয়ে ধরে,
আর তারপর,
আমি বাড়ি ফিরে আসি।
গভীর কোন ক্ষতের দিকে।
একপ্রকার হতাশায় হুইসেল দেয়,
লাস্ট লোকাল।
প্ল্যাটফর্মে তখন গড়াগড়ি খায়
ভোরের কাগজেরা।
চিৎ উল্টে থাকে পাগলা ভবা,
দূরের বেঞ্চিতে বসে কে যেন
হিসেব মেলায়।
আমি তখন এসবের থেকে অনেক দুরে,
শেষের বেঞ্চিতে বসে,
এসব হাবিজাবি ভাবছি।
হঠাৎ দেখি ওরা সকলে আমায় ঘিরে আছে,
জিজ্ঞেস করে,
"বাড়ি যাবি না"?
"যাব, আরও কিছু অপেক্ষার পর,
যখন সারা শরীর জুড়ে শীত নেমে আসবে"।
ওরা সকলে একে একে আমায় জড়িয়ে ধরে,
আর তারপর,
আমি বাড়ি ফিরে আসি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ অসংখ্য।