সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রতিটা মৃত্যুই সমান দুঃখজনক

মৃত্যু সবসময়ই দুঃখজনক, তা সে যে কারোরই হোক। সেই মৃত্যু আরও বেদনাদায়ক যা অসময়ে হয়। উরি সেনা ছাউনিতে ১৭ জন ভারতীয় সেনার সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু আরও একবার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় আমাদের, সীমান্ত সুরক্ষা করতে গিয়ে আমাদের নিরাপদ জীবন প্রদানের লক্ষ্যে যে উদ্যোগ নেওয়া হয়, তাও পদে পদে বিপদের সম্মুখ হয়ে পরে। কিন্তু নিরাপরাধ সৈন্য মৃত্যুর দায় কাদের?
রাষ্ট্রযন্ত্র তাঁর সেনাকে সুরক্ষা দিতে ব্যর্থ। রাষ্ট্রনীতি দিনের পর দিন ধরে এক পচা শামুকের মতন হয়ে গেছে যাতে পা দিলেই পা কাটে। যে সদিচ্ছা নিয়ে ’৪৭ এর দেশ ভাগের পর কাশ্মীরে সেনাবাহিনী পাঠানো হয়েছিল সেই সদিচ্ছা যে আসলে অসদ উপায়ে কাশ্মীরে হস্তক্ষেপ ছিল তা প্রতি দশক প্রমাণ দিয়েছে। ১৭ জন সেনার মৃত্যু ঠিক যতটা বেদনাদায়ক ঠিক ততটাই বেদনাদায়ক শেষ তিনমাসে আশির উপরে সাধারন কাশ্মীরি মানুষের মৃত্যু, ১১০০০ এর উপরে আহত হয়ে পরা এবং কয়েক হাজারের ওপরে মানুষের দৃষ্টিশক্তি হারানো। এই সবকিছুর দায় যদি নিতেই হয় তাহলে তা সম্পূর্ণ আমাদের। আমরাই প্রতি পাঁচ বছর অন্তর এমন সরকার গঠন করি যাদের রাষ্ট্রনীতি বলপূর্বক কাশ্মীর অধিগ্রহণ করতে চায় কিন্তু তাদের মৌলিক অধিকার টুকু প্রদানে ব্যর্থ। সেনা পাঠিয়ে নিজের কব্জায় রাখতে চায় কিন্তু ঝিলমের জলে এসে মেশা রক্তের দায় নিতে চায়না। মানুষের মৌলিক অধিকারটুকু প্রদানের মাধ্যমে তাদেরকে দেশের গৌরবান্বিত নাগরিক হওয়ার সুযোগ দেয়না। রাষ্ট্রযন্ত্র এই সকল ক্ষেত্রে বিকল। তাঁর চেয়েও বিকলাঙ্গ তাদের মস্তিষ্ক যারা সামাজিক ব্যাধিকে প্রশ্রয় দেয়। নিরপরাধ মানুষের মৃত্যুতে আনন্দ উৎসব পালন করে এবং এই ধরনের সকল অন্যায় কে অস্বীকার করে। তাদের বোকা মস্তিস্কে এই সামান্যতম ব্যাপারটা ঢোকেনা যে পৃথিবীর ইতিহাসে কোনদিনও একপক্ষ দশকের পর দশক, শতকের পর শতক ধরে অত্যাচার করে যাবে আর অপরপক্ষ সেই অত্যাচার সহ্য করবে এমনটা হয়নি। মুসোলিনির ফ্যাসিস্ট সরকারেরও পতন ঘটেছিল। ব্রিটিশরাও ভারত ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। প্রতিবাদ, বিপ্লব এই শব্দ গুলোর অস্তিত্ব যে এখনও আছে তাঁরা হয়ত ভুলে গেছে। বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও কেউ এগিয়ে এসে ইট ছুঁড়বে না। যখন তাঁর জীবন ধারনের নুন্যতম অধিকারটুকু সে পায়না, জীবনধারণের জন্য প্রয়োজনীয়টুকু রাষ্ট্র যখন তাঁকে দিতে নস্যাৎ করে তখন ঘরের বাইরে আইন অমান্য করে বেড়িয়ে আসা ছাড়া আর কোন উপায় থাকে না। স্বাধীনতা পূর্ব ভারতে আলিপুর কোর্ট মামলা, চৌরিচৌরার ঘটনা, কাকরি ট্রেন ডাকাতি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন প্রতিটাই আইন অমান্য করে পথ বেছে নেওয়া। কারণ নিজেদের অধিকারটুকু বুঝে নেওয়ার প্রয়োজন ছিল, অত্যাচার থেকে মুক্ত হওয়ার দরকার ছিল। নরমপন্থী এবং চরমপন্থীদের উত্থানও এই অধিকার বাঁচাও আন্দোলনের পথ বেঁচে নেওয়া থেকেই।

কিন্তু যারা হিটলারের শাসনকে আহ্বান করে, যারা কনসেন্ট্রেশন ক্যাম্প গড়ার কথা বলে, আদতে তাঁরা অ্যানা ফ্রাঙ্কের মৃত্যুকে অস্বীকার করে, ‘ডাইরি অফ এ ইয়ং গার্ল’কে নস্যাৎ করে, হাজারো ইহুদি নিধনকে অনুমোদন দেয়। কিন্তু এইসব বোকা মস্তিষ্ক জানেনা হিটলারকেও আত্মহত্যা করতে হয়েছিল, ‘ডাইরি অফ এ ইয়ং গার্ল’ এই পৃথিবীর অন্যতম সর্বাধিক পঠিত বই, অ্যানা ফ্রাঙ্ক এই পৃথিবীর মানুষের কাছে এক অন্যতম প্রিয় চরিত্র। আমার দুঃখ হয় নিজের প্রতি এই ভেবে যে এই ধরনের মানুষ আমার পরিচিত। যারা ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করে, যারা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে, যারা এই দেশে জাতপাতের নিমিত্তে মানুষকে নিচুতলার তকমা দেয়, তাদেরকে বিনা অপরাধে নিধন করার পক্ষে সায় দেয়। আর এদেরকেই এখন রাষ্ট্র বীর বিক্রমী তকমা দেয়, যারা মানবিকতা হারিয়েছে, যারা মনুষ্যত্বের ধর্মকে চিরতরে বিসর্জন দিয়েছে।
যেহেতু প্রতিটা মৃত্যুই সমান দুঃখজনক, তা সে ১৭ জন ভারতীয় সেনার হোক, রোহিত ভেমুলার হোক, বুরহান ওয়ানির হোক, ১১ বছরের নিষ্পাপ কাশ্মীরি বালকের হোক কি মানসিক বিকলাঙ্গ কাশ্মীরি সহ নাগরিকের হোক বা কলকাতার ফুটপাথে থাকা ১২ বছরের কিশোরীকে ধর্ষণ এবং হত্যা হোক, বস্তারে আদিবাসীদের হোক, গুজরাতে দলিতদের হোক, জাদুগোরায় পারমাণবিক বিকিরণে আদিবাসীদের হোক----- প্রতিটা মৃত্যুই সমান দুঃখজনক। প্রতিটা মৃত্যুই সমান বেদনাদায়ক। আর যারা মৃত্যুকে নস্যাৎ করে, মৃত্যু উপলক্ষে জয়োল্লাস করে তাদের মত ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন মানুষদের জন্য আমরা না হয় আরও বেশী ভালোবাসার বন্ধন গড়ে তুলি, যাতে তাদের মৃত্যুতে অন্তত কেউ জয়োল্লাস না করে, তাদের মৃত্যুকে কেউ নস্যাৎ না করে, যাতে তাদের মৃত্যুও সব মৃত্যুর মত সমান দুঃখজনক হয়, সমান বেদনাদায়ক হয়। কারণ মানুষ মরণশীল, ইহা সত্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যেদিন বৃষ্টিতে ভিজেছিলাম

                        ওপারেতে বৃষ্টি এল ঝাপসা গাছাপালা,                    এপারেতে মেঘের মাথায় একশো মানিকজ্বালা।                     বাদলা হাওয়া মনে পরে ছেলেবেলার গান,                        বৃষ্টি পরে টাপুর-টুপুর নদে এল বান।                        বৃষ্টির কিছু নিয়ম আছে, সে যখন তখন ঝড়ে পড়ে না। ইচ্ছে হলেও না। অনেকটা ঠিক আমাদের মতন, আমরা যেমন চাইলেও কাঁদতে পারি না সবসময়। কান্নার কথা লিখতে গিয়ে মনে পড়ল ক্লাস এইটে এই বৃষ্টির দিনেই একদিন খুব কেঁদেছিলাম। বিকেলে ...

মণিপুর জ্বলছে! কিন্তু কেন? অন্তিম পর্ব।

  সূচনা। বর্তমান দাঙ্গার সূত্রপাতের কারন হিসেবে যদি কিছু পয়েন্টকে লিস্ট করা যায় তাহলে দাঁড়ায়- বীরেন সিংয়ের রাজনৈতিক কর্তৃত্ববাদ, পোস্ত চাষের বিষয়ে মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থান, অনিবন্ধিত অভিবাসন, কুকিল্যান্ডের দাবি এবং মেইতেই পুনর্জাগরণবাদ।  গত বছরের এপ্রিলে বহুদিন ধরে জমে থাকা ক্ষোভের স্ফুলিঙ্গ  জ্বলন্ত উত্তেজনাকে প্রজ্বলিত করে। অসম রাইফেলসের উপস্থাপনায় এই সময়কালকে "সূচনা" হিসাবে উল্লেখ করা হয়েছিল। সেই মাসে, মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদনগুলি বিবেচনা করতে বলেছিল-সাংবিধানিক বিধান অনুযায়ী মণিপুরের পাহাড়ি অঞ্চলগুলিতে কুকিদের দ্বারাই বেশিরভাগ সম্পত্তির মালিকানা আছে। 1960 সালের মণিপুর ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন শুধুমাত্র তফসিলি উপজাতিদের পার্বত্য অঞ্চলে জমি কেনার অনুমতি দেয়। মণিপুরের শীর্ষস্থানীয় উপজাতি নাগরিক সমাজের সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে যেখানে উপজাতি সম্প্রদায়ের আধিপত্য রয়েছে সেখানে "সংহতি মিছিল" করার আহ্বানের দেয়।  ৩রা মে সেনাপতি, উখরুল, কাংপোকপি, ত...

নিয়তির কাছে যা যা বলার ছিল

নবারুণ সেই কবেই বলেছিলেন- “গাঁড় মারি তোর মোটরগাড়ির, গাঁড় মারি তোর শপিং মলের। বুঝবি যখন আসবে তেড়ে, ন্যাংটো মজুর সাবান কলের। পেটমোটাদের ফাটবে খুলি, ফাটবে মাইন চতুর্দিকে। গলায় ফিতে নেংটি বেড়াল, তার বরাতেই ছিঁড়বে শিকে”। আজ একুশ দিন শেষ হবার ছিল। শেষ হবার আগেই আরও উনিশ দিনের জন্য লকডাউন কার্যকর হয়ে গেল। প্রধানমন্ত্রী এসে বলেছেন সরকার বহু আগে থেকেই এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত ছিল। হয়ত ছিল কিন্তু কীভাবে ছিল সেই প্রশ্ন কি কেউ করেছে? তিনঘণ্টার নোটিশে দেশে জুড়ে সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেল। আমরা আনন্দ পেলাম। এবারে দীর্ঘ ছুটি। ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু একবারও ভাবলাম না হোমলেস পরিযায়ী শ্রমিকদের কথা। যাদের জন্য আমাদের ঝাঁ চকচকে সুন্দর শহরে এখনও বসন্ত এলে আমরা প্রেমে পড়ি। যত ছ্যাঁচড়া কাজের জন্য হাড়হাভাতে মানুষগুলো গ্রাম ছেড়ে শহরের কোণায় কোণায় আস্তাকুঁড়ে আস্তানা গারতে শুরু করে সেই চল্লিশ দশকের শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে। সত্যজিতের ‘পথের পাঁচালি’র কাশবনের মধ্যে দিয়ে রেলগাড়ি দেখে আমরা দৃশ্য ভাবনার তারিফ করি। কিন্তু রেলগাড়ি ব্যবহারের ইঙ্গিত বুঝতে ব্যর্থ হই। রেলগাড়ি শুধু কাশবনের মধ্য...