সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

যেসব কথা তোমায় বলা হলনা

আমি আবার লিখব হাজার বছর পর। সূর্যোদয় থেকে গোধূলি হয়ে যখন রাতের নিশীথে অনবরত বারিধারা নেমে আসবে না আমার চোখ থেকে। আমি হাজার হোক শত কষ্টেও যখন অনুভব করব সুখ কি আমি তখন লিখব তোমায়- তোমাকে ছাড়া নিজেকে কতটা অসহায় লাগে। ৬ বাই ৮ ঘরে ভালোভাবে ঘুমানো যেত না তিনজনে...... টিফিনের সময় বন্ধুদের খাবারের দিকে তাকিয়ে থাকতাম খালি...... আমাকে মিথ্যে বলে দাদুর মৃতদেহের সামনে এনে দাঁড় করানো হয়েছিল... ছোট থেকেই আমায় বলা হয়েছিল আমার কিছু হবে না... পাশের বাড়ির টিনাদি গলায় দড়ি দেওয়ার পর আমাকে যেতে দেওয়া হয়নি ওর কাছে... অপঘাতে মারা গেলে যেতে নেই নাকি কাছে। অথচ আমি চেয়েছিলাম ও একবার কথা বলুক... আমি দেখেছিলাম কিভাবে বুকের মাঝে গভীর ক্ষত নিয়ে আমার কাকা বেঁচে আছে... আমি দেখেছি কিভাবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র জল খেয়ে থেকেছে মা... বাড়ির দুটো ইট গাঁথতে কিভাবে লোকের কাছে হাত পাততে হয়েছিল বাবাকে... কিভাবে ক্যান্সারে আক্রান্ত মামা দিনের পর দিন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল চোখের সামনে... বাবার নাক মুখ দিয়ে গড়িয়ে পড়া রক্তকে আমি মুছে দিয়েছিলাম মেঝে থেকে... অসুস্থ...

টেলসঃ লোডশেডিং ( ৩য় পর্ব)

আলো থেকে হঠাৎ করে অন্ধকারে এসে পড়লে মনে খানিকটা ধাঁধা এসে পরে। হঠাৎ করে মনে হয় কোথায় এলাম? চেনা গলিও অচেনা লাগে। মনে হয় বারবার পথ ভুল হতে পারে। আগে যখন মফঃস্বলের বুকে নিয়মমাফিক লোডশেডিং হত তখন মানুষের এরম মনে হত না। কারণ সেটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তারা জানত কোন কোন সময় লোডশেডিং হতে পারে। তাই তারা আগে থেকেই সতর্ক হয়ে থাকত। এমনকি অনেক বাড়িতে লোডশেডিং হওয়ার আগেই ডিমলাইট বা ল্যাম্প জ্বেলে রাখা হত। তখনও এমারজেন্সি লাইটের ব্যবহার এত বৃহত্তর হয়নি। এসবই অতনুর ছেলেবেলার স্মৃতি। কিন্তু হঠাৎ এসব মনে পরছে কেন? কাজলকে বিদায় দিয়ে অতনু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে অপ্রত্যাশিত ভাবে হঠাৎই লোডশেডিং। যা এই এলাকায় দীর্ঘদিন পর। তাও আবার রাতের বেলায়। অতনু বাড়িতে এসে সাইকেল বারান্দায় রেখে হাতমুখ ধুয়ে ঘরে এসে বসতেই মা রান্নাঘর থেকে প্রায় ছুটে এসে- -       দিদি ফোন করেছিল তোকে? -       হ্যাঁ করেছিল। -       কি বলল? -       সেরম কিছুনা। তোমায় গিয়ে দুদিন থাকতে বলল। -   ...

টেলসঃ প্রেম ও প্রেয়সী (২য় পর্ব)

ধরা যাক কাব্যিক ছন্দে যদি কেউ বলে ওঠে- ‘পৃথিবী থেকে সমস্ত ঘৃণা সরিয়ে নিতে পারি যদি তোমাকে পাই সারা জীবন পাশে’। ছন্দ মিলল না তো? মেলে না। অনেক সময়ই অনেক কিছুর ছন্দ মেলে না। সুপ্রিয়রও তাই। জীবনে ছন্দপতন লেগেই আছে। তবে সে ছন্দ প্রণয় ঘটিত ছন্দ। নয় নয় করে এযাবৎ কাল অবধি সুপ্রিয় গোটা চার পাঁচেক প্রেম করে ফেলেছে। প্রেমে পরা সুপ্রিয়র কাছে নতুন কিছু নয়। এক প্রেম ভাঙে তো আর একটা নতুন প্রেম শুরু হয়। অতএব বলা যেতেই পারে সুপ্রিয়র জীবন প্রেমময় জীবন। সুপ্রিয় আর পাঁচজনের মত সেই যুবক যে মনে করে যৌবনে শান্তি বজায় রাখতে প্রেম করতে হয় নইলে আফসোস করতে হয়। জীবনে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার মতন মানুষ যদি নাই থেকে তবে নাকি সে জীবন বৃথা। তাই সকলকেই সে একই পরামর্শ দেয়- ‘প্রেম কর, প্রেম কর’। কিন্তু সুপ্রিয় যখন স্কুলে পড়ত তখন সে বুক ফুলিয়ে বলত ‘আমি জীবনে প্রেম করব না’। কিন্তু আফসোস পরিবর্তনের অনেক আগেই সুপ্রিয়র চিন্তা ধারায় পরিবর্তন হওয়ায় সে দর্প চূর্ণ হয়ে গিয়েছিল। তা নিয়ে বন্ধুমহলে হাসিঠাট্টা কম হয়নি। এখনও মাঝে মধ্যেই হয়। কিন্তু সেসব কোথা থাক। বর্তমানে ফেরা যাক। সুপ্রিয় এখন প্রতিষ্ঠিত। একটি মধ্যমানের...

টেলসঃ বর্ষাকাল (১ম পর্ব)

এবারের গরমকালটা যেরম ভুগিয়েছে বর্ষাকালশুরু হওয়ার পর থেকে বৃষ্টি ঠিক সেই একই রকম ভুগিয়ে চলেছে । এক একটা নিম্নচাপের মেয়াদ দীর্ঘদিন ধরে চলছে । বৃষ্টি একবার শুরু হলে থামবার নাম গন্ধ নেই । গরমের সময় যেমন দুফোটা বৃষ্টির জন্য মন ব্যকুল হয়ে উঠেছিল এখন দীর্ঘ দেড় মাসের বর্ষার পর মনে হয় কখন শরতের মেঘ আকাশে দেখা যাবে । কিন্তু উপায় নেই । সবে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ । আজ সকাল থেকেই যেন আকাশের মন আরও খারাপ হয়ে গেছে ।   সেই যে ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তা থামার নাম গন্ধ নেই । বেলার দিকে আবার কালো করে এসে এক পশলা ভারি বর্ষণ হয়ে গেছে । তারপরও যে থেমেছে তা নয় । টিপটিপ করে পরেই চলেছে । কখনও আবার একটু জোড়ে হয় তো কখনও একটু রেহাই দেয় । এরম দিন ঘরে বসে কবিতা লেখার পক্ষে আদর্শ । কিন্তু কাজের জন্য এই ঝড় জল মাথায় নিয়ে বেরোনোর পক্ষে একেবারে সুবিধার নয় । কোন উপায় নেই কাজলকে আজও বেরোতেই হবে । দুপুরের ট্রেনে না হোক বিকেলের ট্রেনে যেতেই হবে । না গেলেই ফোন আসা শুরু হবে কখন আসছিস ? আর কতক্ষন লাগবে ? তাড়াতাড়ি আয় অনেক কাজ ইত্যাদি ইত্যাদি । এই কারনেই কাজলের মাঝে মাঝে মোবাইল ফোনটাকে সহ্য হয় ...