দুয়ারখানি হাট করে খোলা,
জানলা দিয়ে আসে শীতের বাতাস,
মা বোধহয় স্নানে গেছে
ঠাকুরদালান শোঁকে তুলসীর সুবাস।
এসবের মাঝেও ঘটে অনেক কিছু,
আদিখ্যেতা না হোক ভালোবাসার পিছু-
ছেড়ে এগিয়ে যায় শবের গাড়ি,
পিছন থেকে মৃত্যু মশাল,
এগিয়ে আসে সারি সারি।
জানতাম তুমি এসব কিছুই জানবে না,
আরেকবারের জন্য বলবেও না-
“ভেবো না সব ঠিক হয়ে যাবে”।
আর সত্যিই নেই কিছু বাকি,
মৃত্যুর দিনক্ষণ নির্দিষ্ট
৩রা ডিসেম্বর আমি একার সাথেই
থাকি।
থাক তবে এসব, আমার তো হল বলা।
তুমি শুনলে কি না শুনলে,
হল না তা জানা।
শুধু রাত থেকে দিন, দিন থেকে রাত
কীভাবে যেন সময় চলে যায়।
আমি চুপি চুপি পিছু নিই,
শববাহী গাড়িটার সাথে,
সে আমায় পৌঁছে দেয় সময়ের অনন্ত
গভীরতায়,
যেখানে কেউ বলেছিল একদিন-
“ভেবো না সব কিছুই ঠিক হয়ে যায়”।
"vebo na sob kichhu thik hoe jabe"- sotti khub sundor laglo kobita ta.. onek ktha ja bola hoyni ja bola hoyna ja blte para jay na ... serkm e onek ktha...
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে রিতম।
উত্তরমুছুন