আরও একটা দিন কেটে নতুন সূর্য উঠেছে, যে সূর্যের রঙটা হয়ত একই
কিন্তু তা হলেও তা নতুন সূর্য,
যে তাপটা
হয়ত একটু বেশী ছিল বলে গরমটা একটু বেশী পড়েছিল, তেমন আর বেশী কিছু হয়নি। তবুও তা নতুন সূর্য, নতুন রঙের সূর্য কেননা তা
নতুন বছরের সূর্য।
আর পাঁচটা দিনের মতই বছরের নতুন দিনটাও ছিল।তবু ও
সবার মতই আমার কাছেও হয়ত একটা অন্যরকম অনুভূতি ছিল। যেখানে প্রেম ছিল, ভালবাসা ছিল, আবার জড়ো হওয়া কিছু পুরাতন
বেদনা ও ছিল। যে বেদনা গুলো আমায় আবার নতুন করে নতুন বছরের স্বাদটাকে উপলব্ধি করতে
শেখায় আবার কখন বেদনার রঙে নতুন বছরের নতুন জ্যোৎস্না মাখা দিনটাকে মলিনও করে দেয়।
তাই মিলেমিশে হয়ত প্রতি বছরেই ভালমন্দ থাকে। তাই এটাও আলাদা কিছু নয় আরও পাঁচটা
পেরিয়া আসা বছরের মতই আরও একটা নতুন বছ্র।জেতা আবার ৩৬৫ দিন পার হয়ে আবার একটা
নতুন বছর শুরু হবে।
নতুন বছরের শুরুতে সবার অনেক প্রতিজ্ঞা স্বাদ আহ্লাদ
থাকে। এবারও থাকবে তার কোন ব্যতিক্রম হবে না। বছরের শুরুর দিনটাতে হইহই করে সবাই
ঘুরতে বের হবে, খাবে
দাবে ঘুরবে আর আবার ব্যতিক্রমী হবার চেষ্টা করবে। না, এটাও প্রতিবারের মতই ওই
প্রচেষ্টাই থেকে আলাদা করে এর জন্য সময় পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে তা হল কিছু
নতুন সংযোজিত কথা যেটা সে নিজের সাথেই বলবে আর মাঝে মাঝেই আবার হারিয়ে ফেলবে। জীবন
থাকলে বেদনাতো থাকবেই আগুন থাকলে পুড়তে তো হবেই। তাই লাভ হবে না প্রতিজ্ঞা করে কি
করব আর কি না করব তার কথা ভেবে। কেননা এই ভাবনা গুলো সব বিফলেই যাবে তার থেকে ভাল
না ভাবা। যদি ভাবতেই হয় তো অন্য কিছু ভাবব ----
যেমন......
এবার থেকে জনসমক্ষে আর ধূমপান করব না...।
পাইরেটেড সঙ্গীত এর ক্যাসেট আর কিনবও না...শুনবও
না...
ভাত ডালেই অগাধ পুষ্টি ভেবে বাইরের বিরিয়ানিতে আর
মজব না...... ইত্যাদি ইত্যাদি...
লিখতে থাকলে এ লেখা চলবেই ... এই হিসেবের কোন শেষ
হবে না।
প্রেম করতে চাইলে ভালবাসাতো আসবেই সাথে অনেক 'খারাপবাসা' ও আসবে, ওটাকে তো
আর ফেলা যাবে না, ওটাকে
নিয়েই বাঁচতে হবে। তাই বেশী পাওয়ার চিন্তা না করাই ভাল। তার চেয়ে বরং যেমন চলছে তার কথা না ভেবে কেমন
চালাব তার কথা ভাবা ভাল। কি পেলাম আর কি পাব তার কথাও না ভাবাই ভাল... কেননা
"সব পেলে নষ্ট জীবন"।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ অসংখ্য।