না চাইলে
কি দিতে পারা যায় না,
অল্প
আলোয় মন?
নীল খামে
মোড়া আছে
সজীব
ভালোবাসার রঙ।
থাক বরং,
মেঘ
করেছে বহুদূর,
ঠিকানাহীন
কোন বাড়ির আনাচে।
ঐ গাছেরা
খেলে বেড়ায়,
টিপটিপ
বর্ষা রাতে,
অচেনা
কেউ হাত বাড়ায়
চায়ের
কাপ হাতে।
তবুও
লাস্ট ট্রেনে
ফিরতে
হবেও জেনে
আমি পিছু
নিই তোমার।
ঠিক কোন
পথে গেলে,
হারানো
যাবে সহজে-
পুকুরপারে
কথা বলা যাবে
নিজের
সাথে নিজে।
মন তার
ভালো নেই
ঐ অজানার
সাথে,
বালিপথে
হাঁটা আর-
গোটাকয়েক
নুড়ি পাথর হাতে।
এরপরও
কোন নিয়ম না মেনে,
ফিরতে
হবেও জেনে,
আমি পিছু
নি তোমার।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ অসংখ্য।