বাঁচতে শেখার মানে ইচ্ছে নয় জানি,
অন্ধকারে আজও আলোর কাছেই ঋণী,
হয়ত আলো নেই তবুও এভাবেই ভেসে
যাওয়া যায়
তোমার থেকেও বেশী আমি ভালোবাসি
তোমায়।
রামধনু রঙ বদলে দেওয়া আকাশ
নীলাকার,
চেনাপথে, বা প্ল্যাটফর্মে দেখা
হয়ে যাবে আবার।
অচেনাও আজ চেনা সুরে আমায় রাঙিয়ে
যায়,
তোমার থেকেও বেশী আমি ভালোবাসি
তোমায়।
প্রতিটা শব্দ, বাক্য, কবিতা বা
দূরের কোন ঝিল
কীভাবে মেলাবো তোমাকে দিয়ে
অন্তমিল?
শুধু গালিব কিংবা গুলজার নয়,
জীবনানন্দও কাঁদায়
তোমার থেকেও বেশী আমি ভালোবাসি
তোমায়।
আবার হবে দেখা চোখের কোনায় কেন
জল?
এক শতাব্দী পরও পরিচিত মুখ থাকবে
অবিকল।
তখনও পথ চেয়ে বসে থেকে জানাবে
সময়,
তোমার থেকেও বেশী আমি ভালবেসেছি
তোমায়।
ভালোবাসার গান
http://www.youtube.com/watch?v=OtCLgy-akGc
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ অসংখ্য।