রোম্যান্টিক মিউজিক্যাল কমেডি, স্যাটায়ার মূলক সাইকোলজিক্যাল কমেডি, রোম্যান্টিক ফ্যান্টাসি এবং সবশেষে সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার। “ঝংকার বিটস”,“হোমডেলিভারি”, “আলাদিন” এবং অতঃপর “কাহানী” । “পা”, “নো ওয়ান কিলড্ জেসিকা”, “দ্যা ডারটি পিকচার” এবং সবশেষে “কাহানী” । “পা” ছবি থেকে শুরু করে অভিনেত্রী বিদ্যা বালান একের পর এক অনবদ্য সৃষ্টি যে করে চলেছেন “কাহানী” তার নবতম সংযোজন। আর পরিচালক সুজয় ঘোষ বেশ কয়েকটি ফ্লপ ছবির পর এবার এক অসাধারন ছবির সার্থক রূপকার। “কাহানী” এই নামের মধ্যেই লুকিয়ে আছে একটা গল্প কিন্তু কি সেই গল্প? শুধুই কি চিত্রনাট্যে রচিত গল্প? না, এক্ষেত্রে পরিচালক একাধারে যেমন চিত্রনাট্যে রচিত গল্প কে পরিবেশন করেছেন তেমনি পরিবেশন করেছেন আরও কিছু নিঃসচুপ কাহানী। বলা জেতে পারে “কাহানী” যেমন বিদ্যা বাগচির কাহিনী, তেমনি এটা তিলত্তমা কলকাতারো কাহিনি। যুবা, কলকাতা মেল ইত্যাদি ছবিতে কলকাতা প্রেক্ষাপট হলেও আপামর ভারতবাসীর কাছে কলকাতাকে এইভাবে পরিবেশন করা আগে হয়নি এটা দাবি করে বলা যায়। মোণালীশা লজ, কালীঘাট পুলিশ ষ্টেশন, ন্যাশান্যাল ডাটা সেন্টার, হাওড...