আমি দীর্ঘ অনন্তদেহী নই,
আমি
ক্ষুদ্র, আমি তুচ্ছ,
হাওয়া
দিলে উড়েও যেতে পারি।
তবুও মন
আছে, দেহ আছে,
ঘর আছে,
সংসার আছে,
আর আছে
ফুটপাথে রাত কাটানো,
ঐ
বাচ্চাটার পাশে দাঁড়ানোর সাহস।
যে সাহস
অর্জন করেছি, ঐ মানুষটাকে দেখে।
যাকে
তারা ফিরিয়ে দিয়েছিল সকল খাত থেকে,
পাগল
পাগল বলে চেল্লিয়ে উঠেছিল সকলে,
তিনিও তো
ভেবেছিলেন, ভালোবাসা
সকলের
তরে বিলিয়ে দেওয়ার জন্যই।
ঐ যে ঐ
মানুষটা, যাকে দেখে
তোমরা
বুকে সাহস বাঁধলে,
দুর্গমকে
সুগম করার কাজের ভার নিলে,
আমি তো
তার কথাই বলছি।
আমি তো
তার কথাই বলছি,
যে
বারবার আমাদের বলতে চেয়েছিল-
ভালোবাসাই
একমাত্র আনতে পারে পরিবর্তন।
আজ সে
নেই,
তার নামে
কোন নামফলক নেই,
টাকা
নেই, পয়সা নেই,
নাতনিটাও
নেই, শুধুই রয়ে গেছে
তার
বিলিয়ে যাওয়া ভালোবাসা গুলো। আর...
কিছু
মানুষের এমনই এখনো,
ফাঁকা
গলার চিৎকার।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ অসংখ্য।