রবি বাবুর বিক্রি আজকাল খুব বেড়ে গেছে। পথে -ঘাটে-ফুটপাথে, রেলিঙে-সিলিঙে-দার্জিলিঙে প্রায় সমস্ত যায়গায়। বিশেষত ওনার ১৫০ তম জন্মবর্ষটাই ওনাকে আরও বাণিজ্য সুলভ করে তুলেছে। তার ওপর আবার পট পরিবর্তন, পাঠ্য পরিবর্তন। সবই আদরের রবিকে বাঙালির কাছে আরও আদরিত করে তুলেছে। হইহই করে আবার সবাই রবীন্দ্রসঙ্গীত এর প্রেমে পড়ছে, ২৫শে বৈশাখ সরকারী ছুটির দাবিতে গন আন্দোলন করছে, প্ল্যানচেটে রবিকে ডেকে এনে তার না পূরণ হওয়া ইচ্ছের কথা জানতে চাওয়া হচ্ছে, এভাবেই চলেছে গোটা বছরটা।এবার ১৫০ তম বছরটা শেষ হয়ে ১৫১ তে পড়েছে, তাই উৎসব আরও বেড়ে গেছে। নিরঙ্কুশ প্রেমের দাপটে, অর্থহীন বাক্যের সংলাপে,আজকের দিনেও আবার বিতর্ক, মিছিল, স্লোগান ধনুক ভাঙা পণ, শতপদের কুচকাওয়াজ, রাশভারী মন- সব শেষে মিশে গিয়ে আবার সাদা ফুলের মালায় জোব্বা পড়া দাড়িওয়ালার গানকে সবাই আপন করে গেয়ে উঠেছে। শীতকালীন মেজাজ থাকলে হয়ত এটা হত না গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তির জন্যই হয়ত মিলে গলা মিলিয়েছেন। কিন্তু গুরুদেব তো বলে যাননি যে আমার জন্মতিথি তোমরা সবাই মিলে প্রভাতের রবির আগমনের সাথেই পালন কর।এক রবির সান্নিধ্যে অন্য রবি উজ্জ্বলিত হবে। নাই বা হল রবির আলোয় রবির মুখের হোলদোল তার উত্তাপে তার ঘর্মাক্ত দেহ প্রমান করতেই পারে কতটা সান্নিধ্যে তিনি আছেন।
সে যাই হোক আমাদের হেটে যাওয়ার পথে কিন্তু একমাত্র আলো বলতে রবির কিরন। যেখানে যেমন ভাবে যখন আমাদের আলোর দরকার সেখানেই তিনি বিরাজমান। তা সে ভাঙা প্রেমে প্রেমিকের কান্নার সময়ই হোক , অথবা সামাজিক দলের সরকারী ভবনের বেসরকারিকরণ এর ফিতে কাটার সময়ই হোক, স্বমহিমায় তিনি বিরাজমান। বিশেষত এই বছরেই পরিবর্তন ওনার বিচরণের জায়গাকে আরও প্রসস্ত করে তুলেছে। দেওয়ালে দেওয়ালে ন্যাতার (নেতার) সাথেও যেমন উনি আছেন তেমন সদ্য ছাড়া পাওয়া রাজনৈতিক আসামির ভাষণে ও উনি আছেন, আছেন ট্রাফিকের ব্যস্ততাতেও । এইভাবেই দিনে দিনে যত সময় গরাচ্ছে ওনার বিচরণের স্থানও বাড়ছে। ঠিক তেমন ভাবেই বাড়ছে অজ্ঞ, মূর্খ, ভণ্ড বাঙালীর লোভ লালসার আশা। বাড়ছে শয়ন কক্ষে দিবারাত্র ময়লা হাতের কচকচানি। ভাঙা সময়েও রেহাই পাচ্ছে না পাণ্ডুলিপি। রাতের অন্ধকারে নিমেষে বদলে যাচ্ছে আলোর ভাষা। কোথায় আছে সময় আজ? চেপে ধরেছে তাকে ঘোর কলিকালের নেশা।
[ এই বছর ২৫শে বৈশাখ এর সরকারী অনুষ্টান সূচির পরিবর্তনের ফলে যে ঘটনার সাক্ষী আমরা ছিলাম তার পরিপ্রেক্ষিতে এই লেখা।]

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ অসংখ্য।