বিদীর্ণ এ বক্ষে, ললাট
লিখন কার,
সময় আমার ত্যাজিত,
বিধাতা হুনহার,
না পাওয়ার বাসনা, চেনা
পরিচিত ছবি
হট্টগোলের মাঝে,
অস্তমিত আজকের রবি।
কারও মন টানে না,
চোখেও ভাসে না
গেরুয়াবসনধারি, মন
মানে না
অবুঝ আমার, তোমার কুসুম
ভারি।
কিছুতেই সব শেষ হয় না,
জীবন বড়ই অদ্ভুত।
পাওয়া না পাওয়ার
বাসনাতে
ছক্কা থেকে স্ব পুট।
ঐ চোখ আজ চায় না,
শুধুই আমার পানে
গল্প হলেও সত্যি হত,
যদি পেতাম এর ভুল
মানে।
হুঙ্কার দিয়ে উঠি আমি,
ত্যাগের এ নরকরাজ্যে
কোথায় আমার ষোলআনা?
চারকাঁধে আজ সে বহির্রাজ্যে।।
"জঞ্জাল" এর চতুর্থ সংখ্যায় প্রকাশিত.........
"জঞ্জাল" এর চতুর্থ সংখ্যায় প্রকাশিত.........

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ অসংখ্য।